আর্থসামাজিক ও উন্নয়নমূলক সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরি
সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ‘শাখা ব্যবস্থাপক’ পদে ৫০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে, ই-মেইলে বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
পদের নাম: শাখা ব্যবস্থাপক-১ (কর্মী স্তর-০৮.ক)।
পদসংখ্যা: ৫০
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০-এর কম গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ সংস্থায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরতদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে।
বেতন: সর্বসাকুল্য ৪১,৮২৮ টাকা।
অন্যান্য সুবিধা: দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, অর্জিত ছুটি ভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়া হবে।
বিশেষ সুযোগ ও শর্ত: নিয়োগে যোগ্যতাসম্পন্ন আদিবাসী, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় এক মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, ১ কপি ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের অনুলিপিসহ আবেদন করতে হবে।
সরাসরি বা ডাকযোগ: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
ই-মেইল: dskhr@dskbangladesh.org (ই-মেইলে পদের নাম উল্লেখ করতে হবে)।
*অনলাইনে করতে হবে আবেদন।
আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬।
শান্তা / শান্তা
শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে চাকরি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ
১০ জনবল নিয়োগ দেবে র্যাংগস মটরস
রুরাল পাওয়ার কোম্পানিতে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে প্রভাষক-সহকারী অধ্যাপক নিয়োগ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি
বেসরকারি সংস্থায় নিয়োগ
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি
বাংলাদেশ রেলওয়ের ৩ অঞ্চলে নিয়োগ
গণস্বাস্থ্য মেডিকেল কলেজে চাকরি
বিআইবিএমের নিয়োগ