ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১১:১১

হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা পুনর্গঠনের অনুমতি দেবে না। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তিনি গতকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকেও গাজা উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। এই রোডম্যাপে হামাস সম্মতি জানালেও ইসরায়েল রাজি হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘গাজা পুনর্গঠনের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত আমরা গাজাকে পুনর্গঠনের অনুমতি দেব না।’ তিনি বলেন, ‘এমন একটি জায়গায় কেউই আরও অর্থ বিনিয়োগ করতে চায় না, যে জায়গা এত দীর্ঘ সময় ধরে সন্ত্রাসীদের দখলে চলে যাওয়ার বা আবার ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’
যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রক্রিয়ার অংশ হিসেবে হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছিল। ওই প্রক্রিয়ার মধ্যে ছিল গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান প্রাণঘাতী হামলার অবসান। তবে চলতি মাসের শুরুতে ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ছাড় দেবে না।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কুশনারও হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়ে কার্যত ইসরায়েলের অবস্থান গ্রহণ করেন। তাঁর বক্তব্যে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টিই গুরুত্ব পায়। কুশনার বলেন, ‘কোনো তাৎক্ষণিক হুমকি দেখা দিলে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারও আমরা সীমিত করতে যাচ্ছি না। আর এ কারণেই এর অর্থ কী, সেটি আমাদের স্পষ্ট করতে হয়েছে।’
গত বছর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজায় প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় উপত্যকাটিতে অন্তত ১ হাজার ২৬৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে মোট ৭৩ হাজার ৩৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার এর আগে ট্রাম্প ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলিদের গাজায় হামলা চালানো উচিত নয়। হামাস তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে।’
গত তিন বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় ২৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নেতানিয়াহু সরকারকে সমর্থন করেছে ওয়াশিংটন। গাজায় সংঘটিত নৃশংসতার তদন্ত করা আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্র তাদের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।
কুশনার জোর দিয়ে বলেন, গাজা চুক্তিটি ইসরায়েলের জন্যও লাভজনক। তিনি বলেন, ‘ইসরায়েলের জন্য আমরা মনে করি, এটি একটি উভয়পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি। কারণ হামাস যদি আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে স্বেচ্ছায় তাদের অস্ত্র ও সুড়ঙ্গগুলো হস্তান্তর করে, তাহলে তা ইসরায়েলের জন্য একটি বিশাল নিরাপত্তা হুমকির অবসান ঘটাবে। এটি হবে প্রায় অকল্পনীয় এক অর্জন।’
তিনি আরও বলেন, ‘তারা যদি এখন তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন না করে, তাহলে সবাই দেখতে পাবে যে তারা শান্তির ব্যাপারে আন্তরিক নয়। আর তখন ইসরায়েলের হাতে যুক্তরাষ্ট্র ও অন্যদের কাছ থেকে আরও বেশি সমর্থন থাকবে, যাতে তারা উপযুক্ত উপায়ে কাজটি শেষ করতে পারে।’
সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক তৎপরতা জোরদার করছে, তখন রোববার হামাসের কর্মকর্তাদের সঙ্গে বিরল এক বৈঠকও করেন কুশনার। মার্কিন এই বিশেষ দূত বলেন, হামাসের সঙ্গে আলোচনা ছিল ‘খুবই সৌহার্দ্যপূর্ণ।’ তবে একই সঙ্গে তিনি জানান, হামাসকে তাদের কথার ভিত্তিতে নয়, বরং তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করবে ওয়াশিংটন। কুশনার বলেন, ‘তারা বলার মতো সব সঠিক কথাই বলেছে। কিন্তু স্বাভাবিকভাবেই, এমন একটি সন্ত্রাসী সংগঠনকে বিশ্বাস করা খুবই, খুবই কঠিন, যারা এসব ভয়াবহ নৃশংসতা ঘটিয়েছে।’

 

Aminur / Aminur

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২