শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের প্রত্যর্পণের আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য দিল্লির কাছে নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জয়সওয়াল।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং ইতিবাচক পরিবেশ তৈরির মতো বিষয়গুলোকে সামনে আনে। এর জবাবে জয়সওয়াল বলেন, ভারতে শেখ হাসিনার আগের প্রকাশ্য উপস্থিতির বিষয়ে দিল্লির অবস্থান ‘‘পুনরাবৃত্তির প্রয়োজন নেই’’ এবং প্রত্যর্পণের অনুরোধ আইনগত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে।
• প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে হালনাগাদ তথ্য নেই
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কবে নয়াদিল্লি সফর করবেন সে বিষয়ে নতুন করে কোনো ইঙ্গিত দেয়নি ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ও ব্রিকস সম্মেলনে ঢাকার অংশগ্রহণ নিশ্চিত কি না, এই বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে কোনো হালনাগাদ কোনো তথ্য থাকলে তা দ্রুত জানানো হবে।
নতুন কোনো তারিখ নির্ধারিত না হওয়ায় এই দ্বিপাক্ষিক সফর এবং উচ্চপর্যায়ের বৈঠকের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
• নিরাপত্তা উদ্বেগকে প্রাধান্য
সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ সম্পর্কের নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়।
বাংলাদেশে চরমপন্থী নেটওয়ার্কের সক্রিয়তা এবং এ নিয়ে উভয় দেশের আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল সন্ত্রাসবাদকে উভয় দেশের জন্য ‘সাধারণ অভিশাপ’ বলে মন্তব্য এবং এটি মোকাবিলায় অন্যদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। লাল কেল্লায় সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনের দিকেও ইঙ্গিত করেন তিনি।
নির্দিষ্ট অভিযোগের বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে জয়সওয়াল ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সীমান্ত অতিক্রম করে পরিচালিত সন্ত্রাসবাদসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতের প্রধান নিরাপত্তা উদ্বেগ এবং এই হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক তৎপরতা জোরদারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
• জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে
রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিদ্যুৎ কিংবা জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে ভারত।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির অনুরোধ ভারতের নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা, শোধন ক্ষমতা এবং সরবরাহের বিষয়টি বিবেচনা করে পর্যালোচনা করা হচ্ছে। সম্প্রতি ভারতের কাছে অতিরিক্ত ৮ হাজার লিটার জ্বালানি চেয়েছে বাংলাদেশ।
সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক জারি রাখতে চায় ভারত।
• তিস্তা নিয়ে দ্বিপাক্ষিক কাঠামোতেই আলোচনা
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেছেন, বাংলাদেশের সঙ্গে পানিসংক্রান্ত যেকোনো আলোচনা বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি যৌথ নদী রয়েছে এবং পানিসম্পদ সহযোগিতা ও এই সম্পর্কিত আলোচনা যৌথ নদী কমিশন (জেআরসি) এবং নির্ধারিত অন্যান্য প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে বজায় থাকবে। এর মাধ্যমে তিস্তা ইস্যুকে অন্যান্য বিষয় থেকে আলাদা না করে পূর্বপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কাঠামোর ভেতরেই রাখার ইঙ্গিত দেন তিনি।
সূত্র: আউটলুক ইন্ডিয়া।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর