২০ বছর পর একসঙ্গে সানি-আমিশা
বিশ বছর আগে দেশপ্রেমের ব্লকব্লাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’-তে অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবারও ‘গদর ২’ নিয়ে ফিরছেন এই জুটি।
‘গদর ২’ ছবির সিক্যুয়েলের মোশন পোস্টার পোস্ট করলেন সানি দেওল। আর সেখানেই জানা গেল, ফের আমিশার সঙ্গেই জুটি বাঁধছেন তিনি।এ ছবির পরিচালকও আগের মতো অনিল শর্মাই। পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মাও থাকছেন। সানি দেওল লিখেছেন, “দুই দশকের অপেক্ষার অবসান। আপনাদের সামনে তুলে ধরলাম গদর ২-এর মোশন পোস্টার।” এটাই যে হিন্দি ছবির জগতের সবচেয়ে বড় সিক্যুয়েল হতে চলেছে, সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা।
২০০১ সালে পরিচালক অনিল শর্মা ১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি এই ছবিতে দর্শকদের উপহার দিয়েছিলেন। গদর ছবিতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন। আর এতেই ইঙ্গিত মিলছে যে গদর ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সিক্যুয়েলে সেখান থেকেই হবে শুরু। এর আগে ছবিটির ২০ বছরের পূর্তিতে পরিচালক জানিয়েছিলেন, ‘তারা’ অর্থাৎ নায়কের চরিত্রে সানি ছাড়া তিনি কাউকে ভাবতেই পারেন না। আর এবার স্পষ্ট হয়ে গেল যে পুরনো জুটিই ধরা দেবে গদর ২-এ।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত