ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১১:৫৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং কানাডার অটোয়ার মধ্যকার শুল্ক সংক্রান্ত বাণিজ্যিক আলোচনা কোনও সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে গেছে। এরপরই মার্কিন প্রস্তাবকে ‘অর্থনৈতিকভাবে অযৌক্তিক’ ও ‘অন্যায্য’আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একইসঙ্গে মার্কিন পদক্ষেপের জবাবে কানাডাও শিগগিরই পাল্টা শুল্ক আরোপ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র যেসব নতুন শর্ত প্রস্তাব করেছে তা পুরোপুরি ‘অনৈতিক’ ও ‘অন্যায্য’, যা কানাডার সার্বিক স্বার্থকে ক্ষুণ্ন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু করেছেন অভিযোগ তুলে কার্নি বলেন, যখন আপনার ওপর হামলা চালানো হবে, তার মানে আপনি যুদ্ধে আছেন। আমরা হামলার শিকার হয়েছি।

পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি জানান, ওয়াশিংটন যা প্রস্তাব করেছে আমরা তা মেনে নিতে পারি না, আবার তারা যা চেয়েছে আমরা তাও দিতে পারব না।

গত শুক্রবার ওয়াশিংটনে দুই প্রতিবেশী দেশের মধ্যস্থতা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্কনীতি কার্যকর হতে যাচ্ছে। এই নীতির ফলে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য বা যুক্তরাষ্ট্রে কানাডার মোট রফতানির ৫.৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে হকি স্টিক থেকে শুরু করে সিমেন্ট শিল্পের ওপর।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন কার্নির সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ রয়েছে এবং তারা বাণিজ্যিক সমঝোতায় পৌঁছাতে পারবেন, তবে কানাডার প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত ওয়াশিংটনের শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন।

কানাডিয়ান শ্রমিক, কৃষক, পরিবার এবং ব্যবসায়ীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ডলার বিনিময়ে ডলার’ ভিত্তিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কার্নি। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, কানাডার স্বার্থের কথা বিবেচনা করেই আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এই পদক্ষেপ নিচ্ছি।

কানাডার এই পাল্টা শুল্কনীতি মূলত যুক্তরাষ্ট্রের স্টিল এবং ডেইরি বা দুগ্ধ শিল্পকে লক্ষ্য করে আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ বিষয়ে পরবর্তী সপ্তাহে আরও বিস্তারিত জানানোর কথা বলেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার জানিয়েছেন, ওয়াশিংটন স্টিল, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল ও কাঠ পণ্যে শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব দিয়েছিল, তবে তার বিনিময়ে কানাডার কাছ থেকেও নির্দিষ্ট ছাড় চাওয়া হয়েছিল।

প্রসঙ্গত গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর থেকেই ছাড় পাওয়ার চেষ্টা করছিল কানাডা। কারণ এই শুল্কের কারণে তাদের অর্থনীতি মারাত্মক ধাক্কা খেয়েছে, বহু মানুষ চাকরি হারিয়েছে এবং দুই দেশের বহু বছরের মজবুত বাণিজ্যিক সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। হোয়াইট হাউসের অভিযোগ, কানাডা তাদের মদ, গাড়ি এবং দুগ্ধজাত পণ্যের ওপর পক্ষপাতমূলক আচরণ করায় তারাও শুল্ক বসাতে বাধ্য হয়েছে।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের