ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সেউতা থেকে ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে স্পেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৩:৩৮

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে পাঁচশ শিশুর কথা বলা হলেও পরে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে স্পেনীয় সংবাদমাধ্যগুলো।

জুলাই মাসের শেষ সপ্তাহে আকস্মিকভাবে ৭০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী পার্শ্ববর্তী দেশ মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশ করে। গুজবে কান দিয়ে সাগর পেরিয়ে ও বেড়া ডিঙিয়ে ওই অভিবাসীরা সেউটায় প্রবেশ করেছিলেন। আকস্মিক এই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় সেউতা প্রশাসন।

এরপর এই অভিবাসীদের বেশিরভাগই আবার মরক্কোতে ফিরে গেলেও নারী ও শিশুসহ স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার স্বপ্নে বেশ কয়েক হাজার অভিবাসী এখনো সেউতায় রয়ে গেছেন। সেউতা কর্তৃপক্ষের ধারণা, দুই হাজার অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ১০ হাজার অভিবাসী এখনো সেউটায় রয়ে গেছেন।

আর স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সংখ্যা পাঁচ হাজার। আশ্রয়ের জায়গা নেই, খাবারের তীব্র সংকট: সব মিলিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। সেউতায় থেকে যাওয়া অনেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগও উঠেছে।

সেউতা কর্তৃপক্ষ এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলো ওই অভিবাসীদের থাকার জায়গা এবং খাবার সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিতে থাকা শিশুদের মূল ভূখণ্ডে নিয়ে যেতে সেউতা কর্তপক্ষের সাথে কাজ করছে কেন্দ্রীয় সরকার। স্পেনের শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকবে এই শিশুরা। 

স্প্যানিশ গণমাধ্যমের বলা হয়েছে, সরকারের পরিকল্পনাটিতে এই শিশুদের স্পেনে সংহতির ভিত্তিতে গ্রহণের কথা বলা আছে। পাশাপাশি, তাদেরকে পালক পরিবারের দায়িত্বেও দেওয়া যেতে পারে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের