যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার স্মারকটি ‘যুদ্ধ ও শান্তির মাঝামাঝি’অবস্থার অবসান ঘটানোর জন্য দেশের সবচেয়ে ভালো পথ ছিল। রবিবার (২৩ আগস্ট) সকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা মনে করেন মর্যাদা, প্রজ্ঞা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সমঝোতা স্মারকটিকে সম্ভাব্য সেরা চুক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, এই চুক্তিতে এমন কোনও বিধান নেই যা আত্মসমর্পণ বা নতি স্বীকারকে নির্দেশ করে। সর্বোচ্চ নেতা নীতিগুলো নির্ধারণ করেন, আর আমরা সেই পথ অনুসরণ করব।
চলতি বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত চুক্তি এবং চলমান যুদ্ধ সমাপ্তির জন্য ৬০ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। গত সপ্তাহে সেই নির্দিষ্ট সময়সীমা শেষ হলেও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রশ্নে কোনও পক্ষই ছাড় না দেওয়ায় সংকট থেকেই গেছে।
প্রতিপক্ষ শত্রুদের কাছে ইরান নতি স্বীকার করবে না উল্লেখ করে পেজেশকিয়ান বিষয়টিকে দেশের অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করেন। তিনি জানান, বর্তমানে স্থগিত হয়ে থাকা এই পরিস্থিতির মধ্যে দেশ কোনও বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না।
তিনি বলেন, মূলধন এবং অর্থ ঝুঁকির বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। আমাদের দেশ থেকে এই ঝুঁকি দূর করতে হবে।
উল্লেখ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবরোধের ফলে দেশটির সবচেয়ে মূল্যবান রফতানি পণ্য খনিজ তেল বিদেশে পাঠাতে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে তেহরানকে।
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প