ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৫:২৩

মার্কিন চাপের মুখে ইরান ও লেবাননে হামলা বন্ধের পর জনমত জরিপে পিছিয়ে পড়ে এখন নির্বাচনকে কেন্দ্র করে তুরস্কবিরোধী বক্তব্যকে হাতিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া এবং গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি হত্যার মূল কারিগর নেতানিয়াহু নিজ দেশেও রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় অঞ্চলজুড়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তীব্র সমালোচিত।

লেবানন ও ইরানের ওপর দফায় দফায় হামলা চালিয়ে আসা নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটনের আহ্বানে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় অভ্যন্তরীণভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেছেন নেতানিয়াহু যুদ্ধে হেরে গেছেন, আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান তাকে ‘প্রধানমন্ত্রী নয়, পুতুল’ বলে কটাক্ষ করেছেন। নেতানিয়াহুর অতি-ডানপন্থি জোটসঙ্গী ইতামার বেন-গভিরও মার্কিন চাওয়া নাকচ করার জন্য প্রকাশ্যে তার প্রতি দাবি জানান।

 

জরিপ অনুযায়ী, নির্ধারিত নির্বাচনে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টির আসন ৩২ থেকে কমে ২৩-এ নামতে পারে। চ্যানেল ১৩-এর গত ১৯ আগস্টের জরিপে দেখা গেছে, সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে তার পুরো জোট পেতে পারে মাত্র ৫১টি আসন।

 

এই ভরাডুবি সামলাতে সিরাজিয়ার ইদলিবের সামরিক ঘাঁটিতে হামলার পর থেকে নেতানিয়াহু ও তার অনুসারীরা প্রচারণায় তুরস্কবিরোধী অবস্থান জোরদার করেছেন। লিকুদ আইনপ্রণেতা অমিচাই চিকলি ও জ্বালানিমন্ত্রী এলি কোহেন বিভিন্ন বক্তব্যে তুরস্কের পদক্ষেপকে হুমকি হিসেবে তুলে ধরছেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে লক্ষ্য করে তুর্কি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট দিচ্ছেন।

তবে দেশটির বিরোধী নেতারা নেতানিয়াহুর এই কৌশলকে ‘অহংকারী ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান জানান, রাজনৈতিক স্বার্থে সামরিক শক্তি ব্যবহার করায় ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে এবং নিরাপত্তাগত মূল্য দিতে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও বিশ্লেষকদের মতে, ভোটারদের আকৃষ্ট করতে এবং জনমতকে নিজের পক্ষে টানতেই নেতানিয়াহু তুরস্ক ও সিরিয়া কেন্দ্রিক নিরাপত্তা উত্তেজনা উসকে দিচ্ছেন।

aliul / aliul

যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া

প্যান্ডোরার বাক্স খুলেছে ইউক্রেন : ভ্লাদিমির পুতিন

নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প

যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান

সেউতা থেকে ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে স্পেন

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ