প্যান্ডোরার বাক্স খুলেছে ইউক্রেন : ভ্লাদিমির পুতিন
রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলার মাধ্যমে কিয়েভ ‘‘প্যান্ডোরার বাক্স’’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, রাশিয়াও ইউক্রেনের ‘‘সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক বিভিন্ন খাতে’’ পাল্টা হামলা চালাবে। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি গ্রীষ্মে রাশিয়ার তেল শোধনাগার এবং অনলাইন খুচরা বিক্রেতাদের গুদামসহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটি বলেছে, এসব অবকাঠামো রাশিয়ার যুদ্ধ পরিচালনার প্রধান ভিত্তি এবং তারা এগুলো ধ্বংস করতে চায়।
এর জবাবে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিসহ দেশটির বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোয় হামলা চালিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে রাশিয়াও। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, কিয়েভের শাসকগোষ্ঠী আমাদের অর্থনীতির ক্ষতি করতে চেয়েছে। এতে কী হলো? তারা নিজেরা প্যান্ডোরার বাক্স খুলে বসল। বেশ, তাহলে এখন নিজেদের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকো।
ইউক্রেনের কৃষি রপ্তানিকে ঝুঁকিতে ফেলা এসব হামলার বিষয়ে তিনি বলেন, এর ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি হবে না। কারণ, কিয়েভ রাশিয়ার শস্য রপ্তানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করলেও ইউক্রেনীয় রপ্তানির অভাব রাশিয়া নিজেই পূরণ করতে সক্ষম হবে।
পুতিন বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি ঠিকই, তবে আমরা এসব সমস্যার সমাধান করব। বিশ্ববাজারে কোনো ঘাটতি দেখা দেবে না।"
এর আগে কৃষ্ণসাগরে শস্য রপ্তানি নিরাপদ রাখতে তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি মেনে চলত রাশিয়া এবং ইউক্রেন। তবে ২০২৩ সালে এই চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইউক্রেনের দেওয়া প্রস্তাবগুলোকে অদ্ভুত অভিহিত করে নিজের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, মস্কো শান্তি আলোচনার জন্য এখনও প্রস্তুত। তবে তা হতে হবে মাঠপর্যায়ের বাস্তবতার ওপর ভিত্তি করে।
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প