ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৭:২৮

যুদ্ধকালীন পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝেও ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব পরা সংক্রান্ত সামাজিক বিতর্কটি নতুন করে উসকে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের চরম মুহূর্তে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারের সমর্থনে মিছিলে হিজাবহীন নারীদের উপস্থিতি দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির রক্ষণশীল নেতা ও রাজনীতিকরা বাধ্যতামূলক হিজাব ফের কার্যকরের দাবি জোরদার করেছেন।

তেহরান প্রসিকিউটর অফিস এবং অন্যান্য প্রদেশের প্রশাসন থেকে কফি শপ, রেস্তোরাঁ ও পোশাকের দোকানে ‘নীতি বর্হিভূত কর্মকাণ্ডের’ বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বাধ্যতামূলক নিয়ম অমান্য করায় ইতোমধ্যে তেহরান ও দক্ষিণ খোরসানসহ বিভিন্ন শহরের একাধিক ক্যাফে, রেস্তোরাঁ ও বুটিক বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে জনপ্রিয় গায়িকা পরস্তু আহমাদী ও তার ব্যান্ড দলের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাইহান পত্রিকার সম্পাদক হোসেন শরিয়তমাদারি একে আইনি ও ধর্মীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।

তা সত্ত্বেও বিশেষ করে তরুণীরা এই আইন মানতে অনীহা প্রকাশ করছেন। তেহরান ও সিরাজের মতো শহরগুলোতে হেলমেট পরিহিত কিন্তু হিজাবহীন তরুণীদের স্কুটার ও মোটরসাইকেল চালনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

হিজাব ইস্যুকে কেন্দ্র করে সরকারের ভেতরেও মতভেদ স্পষ্ট। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনের মাধ্যমে মানুষের আচরণ পরিবর্তনের কৌশল নিয়ে প্রশ্ন তুলে জোর জবরদস্তির বিরোধিতা করেন। সাবেক সংসদ সদস্য গোলামআলী জাফরজাদেহ বিমানাবাদি হিজাবের চেয়ে মূল্যস্ফীতি ও জনগণের জীবিকার ওপর নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট সদস্য মোহাম্মদ-তাকি নকদালি দাবি করেন যে, যুক্তরাষ্ট্রের চেয়েও এ ধরণের সাংস্কৃতিক অবক্ষয় দেশের জন্য বেশি বিপজ্জনক।

তবে সরকারের সতর্ক অবস্থানের কথা জানিয়ে তেহরানের এক প্রবীণ নারী মন্তব্য করেন, হয়তো আমরা যা ভাবছি তা হবে না, তবে বিপ্লবের পরও আমরা ভাবিনি হিজাব বাধ্যতামূলক করা সম্ভব হবে, কিন্তু তারা তা করেছিল।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের