মশা নিধনে এলো এবার লেজার কামান
গ্রীষ্মের সন্ধ্যায় বা বাড়ির আঙিনায় মশারি কিংবা কয়েল জ্বালিয়েও মশার হাত থেকে নিস্তার মিলছে না? এবার মশার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে এক অভাবনীয় হাইটেক প্রযুক্তি, ফটোন মেট্রিক্স লেজার কামান। চীনা প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো দেখতে এই ছোট ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে মশা শনাক্ত করে, গতিপথ হিসাব করে এবং লেজার রশ্নি ছুড়ে সেকেন্ডে নিঃশেষ করে দেয় একের পর এক মশা। আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই এর আগাম বুকিং শুরু হয়ে গেছে।
ডিভাইসটির সাধারণ সংস্করণের দাম ধরা হয়েছে ১ হাজার ৮৮ ডলার এবং ঘরের বাইরে ব্যবহারের জন্য ঘূর্ণায়মান বেজসহ সংস্করণের দাম ১ হাজার ১১৮ ডলার।
ফটোন মেট্রিক্স ডিভাইসটি মূলত লিডার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা স্বচালিত গাড়িতে ব্যবহার করা হয়। এটি চারপাশের নিখুঁত স্ক্যান চালিয়ে পোকামাকড়ের অবস্থান, দূরত্ব ও আকার শনাক্ত করতে পারে। ডিভাইসটির উন্নত সংস্করণ প্রায় ২০ ফুট (৬ মিটার) দূর থেকেই মশা শনাক্ত করতে সক্ষম। মশা চিহ্নিত হওয়ামাত্রই ভেতরের এক বিশেষ তড়িৎ-চৌম্বকীয় আয়না দ্রুত গতিতে ঘুরে লেজার রশ্নিকে একদম নিখুঁতভাবে মশার দিকে নির্দেশ করে এবং মুহূর্তের মধ্যে তা ধ্বংস করে।
নির্মাতাদের দাবি, প্রতি সেকেন্ডে ৩.৩ ফুট গতিতে উড়তে থাকা ২ থেকে ২০ মিলিমিটার আকারের যেকোনও পোকা এটি ধ্বংস করতে পারে। কিন্তু সাধারণ মশার সঙ্গে অন্য কোনও উপকারী পোকা (যেমন জোনাকি) ভুল করে আক্রান্ত হবে কি না, এমন প্রশ্নে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত বৈশিষ্ট্যের সঙ্গে মিললেই কেবল লেজার ফায়ার হবে।
ফটোন মেট্রিক্স দৃশ্যমান নীল লেজার (৪৫০ এনএম) এবং অদৃশ্য ইনফ্রারেড লেজার (৯৭৬ এনএম) দুই সংস্করণেই পাওয়া যাচ্ছে। তবে অদৃশ্য লেজারের ক্ষেত্রে অসাবধানতাবশত চোখের সরাসরি সংস্পর্শে এলে রেটিনার অপূরণীয় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই পণ্যের প্রয়োজনীয় নিরাপত্তা সনদ ও স্বাধীন পরীক্ষার প্রক্রিয়াগুলো চলছিল। এসব সনদ যুক্ত হলে মশার বিরুদ্ধে এই লেজার কামানের লড়াই যে নতুন মাত্রা যোগ করবে।
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প