প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
গত জুলাই মাসে যন্তর মন্তরে আন্দোলনের সময় ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ না হলে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দেবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন সিজেপির নেতারা।
বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি সরকার দিয়েছিল, তার মর্যাদা দিতে হবে। এই নিয়ে সোমবার ঘোষণা করা হবে বলেও জানিয়েছে অভিজিৎ দীপকে’র দল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রোববারের বিবৃতিতে সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, “শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। এ বার সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুবসমাজকে যে অপমান করছে, আমরা তা হতে দেব না। ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতে হবে।”
সিজেপির আরও দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আদালত বার বার বলা সত্ত্বেও কোনও তালিকা দেয়নি। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশ্রুতি পূরণ থেকে বার বার পিছিয়ে যাওয়া, কোনও রকম ঢিলেমি, অসম্মান করাকে ‘দেশের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলেই ধরে নেবে সিজেপি।
এছাড়া সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির কারণে যেসব পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছিলেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।
অবিলম্বে এসব দাবি পূরণ না হলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। আসন্ন সেই আন্দোলনের জন্য দেশবাসী, যুবসমাজকে ‘প্রস্তুত’ থাকতেও বলেছে সিজেপি।
“আমাদের প্রতিবাদের ফলে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে যতক্ষণ না যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রত্যেকটি পূরণ করা হবে, ততক্ষণ আমরা বসব না,” বলা হয়েছে রোববারের বিবৃতিতে।
এর আগে যন্তর মন্তরে প্রায় একমাসব্যাপী আন্দোলন করেছিল সিজেপি। তাদের দাবি ছিল, নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্রকে ইস্তফা দিতে হবে। ২৫ জুলাই তার ইস্তফার পরে সেই আন্দোলন শেষ হয়েছিল।
গত ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করে সিজেপি। গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। সে দিন দীপকে তার নিজের গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। তার পরে লাতুরের সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের জন্য দীপকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বার সিজেপির দাবি, কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ফের পথে নামবে তারা।
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প