ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ২:৫২

আসছে সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে ৩ লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির। সেপ্টেম্বরের মাঝামাঝি রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। রোববার রাজধানী কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় জেলেনস্কি বলেন, ২০২৭ সালের মধ্যে সেনাবাহিনীতে নতুন ৫ লাখ সেনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। প্রস্তাবিত এই ৫ লাখ সেনার মধ্যে ৩ লাখকে নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বরে।

“রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলোতে সৈন্য সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা হবে এই সেনাদের। সংবাদমাধ্যম ও অন্যান্যদের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ করার কোনো পরিকল্পনা নেয়নি তারা। কিন্তু যে গোপনীয়তা রক্ষার জন্য তারা এ পদক্ষেপ নিয়েছে, তা সফল হবে বলে আমরা মনে করি না।”

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে।

তবে নতুন সেনা নিয়োগ করলেও রুশ বাহিনী সফল হবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। সাংবাদিকদের তিনি বলেছেন, “নতুন ৩ লাখ সেনা নিয়োগ করবে রাশিয়া, কিন্তু বেশিদিন তাদের রাখতে পারবে না। ইউক্রেনীয় বাহিনী তাদের সবাইকে শেষ করে দেবে।”

উল্লেখ্য, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটের সদস্যপদের জন্য কিয়েভের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের