ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক
ঘূর্ণিঝড় (তাইফুন) নাররার আঘাতে দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশ এবং উত্তর ভিয়েতনামে বন্যা শুরু হয়েছে। ইতোমধ্যে গুয়াংজি প্রদেশের ৫৪ হাজার মানুষ এবং উত্তর ভিয়েতনামের ৪ হাজার ৩০০টি পরিবার বন্যার কারণে বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে আসতে বাধ্য হয়েছেন। ভিয়েতনামে একজনের মৃত্যুও হয়েছে।
দক্ষিণ চীন ও উত্তর ভিয়েতনামের তীরবর্তী বেইবু উপসাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় নাররা আজ সোমবার ভোরে উত্তর ভিয়েতনামের উপকূলে আঘাত হানে। তবে ঝড় আঘাত হানা আগের আগের দিন, অর্থাৎ গতকাল রোববার দক্ষিণ চীনের গুয়াংজি এবং উত্তর ভিয়েতনামের দুই পার্বত্য প্রদেশ ল্যাং সন এবং কাও বাংয়ে টানা বর্ষণ শুরু হয়েছিল। ভিয়েতনামের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার ২৪ ঘণ্টায় ল্যাং সন এবং কাও বাংয়ে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ভিয়েতনামের পর্যটনশহর কুয়াং নিনেও দেখা দিয়েছে বন্যা। এই শহরটি জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেস্কো ঘোষিত অন্যতম ‘ঐতিহ্যবাহী স্থান’ (হেরিটেজ সাইট)। ভিয়েতনামের সরকারি কর্মকর্তরা জানিয়েছেন, ঝড় ও বৃষ্টির কারণে প্রায় ৫৫ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ১০ হাজার হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে।
এদিকে ঝড়-বৃষ্টির জেরে চীনের দক্ষিণাঞলীয় প্রদেশ গুয়াংজির ১৫টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রদেশের চংজুও শহরে ইতোমধ্যে বন্যা শুরু হয়েছে।
চীন এবং ভিয়েতনাম— উভয় দেশেই উদ্ধারকারী বাহিনীর লোকজন উপদ্রুত লোকজনকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছেন।
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প