ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিংয়ে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে চাকরির সুযোগ, বেতন ৩১০০০ টাকা


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ বিকাল ৫:৬

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েট বা নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে ৬ মাস বা এর বেশি মেয়াদের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাবলীল কথা বলার দক্ষতা, কম্পিউটার ও এমএস অফিসের জ্ঞান থাকতে হবে। কাস্টমার সার্ভিস ও ভালো যোগাযোগদক্ষতায় পারদর্শী হতে হবে।

বেতন ও সুবিধাদি: মাসিক সাকল্যে বেতন ৩১ হাজার টাকা। এ ছাড়া উৎসব ও পারফরম্যান্স বোনাস, চিকিৎসাভাতা, ছুটিসহ অন্যান্য সুবিধা রয়েছে। ১৮ মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী কর্মী হওয়ার সুযোগ রয়েছে।

প্রধান দায়িত্ব

শাখায় আসা গ্রাহকদের স্বাগত জানানো এবং তাঁদের প্রয়োজনীয় সেবা সম্পর্কে তথ্য দেওয়া। গ্রাহক লাইনে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং সঠিক কাউন্টারে পাঠাতে সহায়তা করা। ব্যাংকের বিভিন্ন সেবা, অ্যাপ ও এটিএম ব্যবহারে উৎসাহ প্রদান করা। ফরম পূরণ ও অ্যাকাউন্ট খোলার কাজে গ্রাহককে সহযোগিতা করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। শুধু বাছাই প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।

শান্তা / শান্তা

কমিউনিটি ব্যাংকে ম্যানেজার নিয়োগ

ঢাকায় নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সের নিয়োগ

অফিসার নেবে গ্রিন ইউনিভার্সিটি, ফ্রেশার প্রার্থীদের আবেদন

পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের চাকরি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে চাকরি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি

সিআইডিতে বিভিন্ন গ্রেডে চাকরি

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ