‘রাবণ’ হয়ে আসছেন ‘জিৎ’
লাল চোখে কুটিল হাসি, একদিকের ভ্রু’র মাঝে কাটা দাগ। এক্কেবারে ‘রাবণ’ রুপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিলেন টালিউডের সুপারস্টার ‘জিৎ’। পূজার পর পরই নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন টালিউডের এই অভিনেতা।
সিনেমার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করে জানিয়ে দিয়েছেন খুব শিঘ্রই শুরু হবে ‘রাবণ’ সিনেমার শুটিং।
পোস্টার দেখে বোঝা যায়, রুপক চরিত্রে অভিনয় করবেন জিৎ। এর আগে ‘অসুর’ সিনেমায়ও বর্তমানের প্রেক্ষাপট নিয়ে অভিনয় করেছিলেন তিনি। তাই সবার ধারণা ‘রাবণ’ সিনেমার ক্ষেত্রেও নামটি রূপক হিসেবে ব্যবহৃত হবে।
এদিকে পূজাতেই মুক্তি পেয়েছে জিতের সিনেমা ‘বাজি’। দক্ষিণী সিনেমা ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ছিলো সিনেমাটি। এখনও সিনেমা হলে চলছে ‘বাজি’। এর মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন জিৎ।
সিনেমাতে জিতের পাশাপাশি আরও কে কে অভিনয় করবেন সে সম্পর্কে কিছুই বলেননি জিৎ। তবে করোনা কালের সমস্ত সুরক্ষাবিধি মেনেই শুটিং শুরু হবে বলে জানান তিনি।
জিতের নতুন এই লুকের প্রশংসা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এনা সাহার মতো তারকারা।
সূত্র : সংবাদ প্রতিদিন
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত