ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ বিকাল ৬:৫

দীর্ঘদিন ধরে চলে আসা জ্বালানি সংকটের পূর্বাভাস অবশেষে বাস্তবে রূপ নিয়েছে ডিজেলের আকাশচুম্বী দামের মধ্য দিয়ে। বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তুলনামূলক স্থির থাকলেও ডিজেলের বাজারে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পণ্য উৎপাদন ও পরিবহনের অন্যতম মূল জ্বালানি হওয়ায় ডিজেলের এই মূল্যবৃদ্ধি সার্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডিজেল হলো প্রতিটি ট্রাক্টর, কন্টেইনার, ট্রেন এবং খনি ট্রাকের মূল চালিকাশক্তি। এই জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা ইতোমধ্যে পরিবহন ও খাদ্যপণ্যে পড়া শুরু করেছে এবং পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।

পণ্য বাজার বিশ্লেষক জেফ কারির মতে, অপরিশোধিত তেলের দাম দেখে বাজারকে স্বস্তিদায়ক মনে হলেও আসল চিত্র লুকিয়ে আছে ডিজেলের দামে। বর্তমানে অপরিশোধিত তেলের চেয়ে ডিজেলের ফিউচার প্রাইস প্রতি ব্যারেলে প্রায় ১০০ ডলার পর্যন্ত বেড়ে গেছে। বিশ্বজুড়ে ডিজেল শোধন ক্ষমতার ঘাটতিই মূলত তেলের দাম ও ডিজেলের দামের মধ্যে এই বিশাল ব্যবধান তৈরি করেছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির রিফাইনিং সক্ষমতা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। ফলে বিশ্বজুড়ে শোধিত পণ্যের ঘাটতি দেখা দিয়েছে এবং রাশিয়া রফতানিতে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে। বিশ্বের অন্যতম প্রধান ডিজেল রফতানিকারক দেশ হিসেবে রাশিয়ার এই উৎপাদন হ্রাস বিশ্ববাজারে বড় ধাক্কা দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে উপসাগরীয় দেশগুলো থেকেও শোধিত জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ডিজেলের এই সংকট কেবল ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়েও সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে গম, সয়াবিন ও ভূট্টার মতো প্রধান ফসল উৎপাদনের খরচের ৩ থেকে ৫ শতাংশই ব্যয় হয় ডিজেলে। ফলে কৃষি পণ্যের উৎপাদন ব্যয় যেমন বাড়ছে, তেমনি পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ট্রাকে ডিজেল ব্যবহৃত হওয়ায় পুরো সরবরাহ শৃঙ্খলেই খরচ বেড়ে যাচ্ছে।


খাদ্য পরিবেশক প্রতিষ্ঠান পারফরম্যান্স ফুড গ্রুপ সম্প্রতি জানিয়েছে, এক ত্রৈমাসিকেই শুধু ডিজেলের দাম বাড়ার কারণে তাদের প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার বাড়তি খরচ গুনতে হয়েছে, যা তারা সারচার্জ প্রোগ্রামের মাধ্যমে সমন্বয় করার চেষ্টা করছে।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের