ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

তেহরানে আসিম মুনির


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ বিকাল ৬:২১

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় টানাাপোড়েনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক সমন্বয় বাড়াতে সোমবার (২৪ আগস্ট) তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।


পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অংশ হিসেবে পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে। এর আগেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগের ব্যবস্থা করেছিল ইসলামাবাদ। এর মধ্যে জুনের একটি অন্তর্বর্তী সমঝোতার প্রচেষ্টাও ছিল, যা পরবর্তীতে ব্যর্থ হয়।

আসিম মুনিরের এই সফরকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অন্যতম সেরা সময় পার করছে। সব খাতে এই সম্পর্ক আরও সম্প্রসারণে উভয় পক্ষই দৃঢ়প্রতিজ্ঞ।

আসিম মুনিরের এই সফরকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির তেহরান সফরের সঙ্গে যুক্ত করার বিষয়টি নাকচ করে দেন বাঘাই। তিনি বলেন, দুটি সফর সম্পূর্ণ পৃথক এবং কেবল সময়ের দিক থেকে প্রায় একই দিনে পড়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার তেহরানে পৌঁছে সমুদ্র নিরাপত্তা, হরমুজ প্রণালি ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।

পাকিস্তান সেনাপ্রধানের এই সফর এমন সময়ে অনুষ্ঠিত হলো, যার কিছুদিন আগেই, ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনও একটি আক্রান্ত হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তবে ৯ আগস্ট সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথি ড্রোন হামলার পর চুক্তির বাস্তব কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই চুক্তিকে ন্যাটোর আর্টিকেল ৫-এর সঙ্গে তুলনা করলেও জানান, হামলার পর তাৎক্ষণিক স্বয়ংক্রিয় যুদ্ধের বদলে সহায়তার ধরণ নিয়ে পরামর্শ করা হবে।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের