কারাগারের ক্যান্টিনে যেসব খাবার খাচ্ছেন আরিয়ান
সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন আরিয়ান খান। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে তিনি।
এদিকে কারাগারের কয়েদিদের খাবার মুখে তুলছেন না আরিয়ান। ছেলের জন্য কারাগারে সাড়ে চার হাজার রুপি মানি অর্ডার করেছেন বাবা বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেই অর্থ দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে পাউরুটি, ভেল, পানইয়াচি বাটলি, বড়াপাউ, ভাজি পাউ, নামকিন, সামোচা, চিকেন থালি, এগ থালি, মিনারেল ওয়াটার ও জুস কিনে খাচ্ছেন শাহরুখ পুত্র।
শুক্রবার (১৫ অক্টোবর) মা-বাবার সঙ্গে দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন আরিয়ান। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী কোভিডের সময় বন্দিরা সপ্তাহে দুইবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। সেই হিসেবেই সুযোগটি পেয়েছেন আরিয়ান।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১৪ অক্টোবর আরিয়ানের জামিনে শুনানি থাকলেও ২০ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা হয়েছে। এদিন কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে নেওয়া হয়েছে আরিয়ানকে। কারাগারে এখন তার পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।
প্রীতি / প্রীতি
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন