ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৪:৩

ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য পাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তাদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা  এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম এই তথ্য জানিয়েছে।

যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের ইউএভি (ড্রোন) কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী।

মার্কিন পররাষ্ট্র দফরের দেওয়া তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি এই শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে কাজের উপযোগী বা কার্যকর তথ্য দিতে পারবেন, তারা পুনর্বাসনের সুযোগের পাশাপাশি আর্থিক পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

aliul / aliul

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও