ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৬:৫০

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, এই বিমানের আগমন সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ মার্কিন সামরিক বাহিনীর ওই বিমানের রাশিয়ায় অবতরণের তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং গ্লোবমাস্টার মডেলের ওই বিমানে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত টেইল নম্বর ছিল। বিমানটি লাটভিয়ার রিগা থেকে গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে যাত্রা শুরু করে মস্কোতে গিয়ে অবতরণ করেছে।

মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা তাদের নেই।

ফ্লাইটরাডার২৪-এর ডেটায় দেখা যায়, বিমানটি ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় গিয়ে পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি রোববার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর যৌথ ঘাঁটি অ্যান্ড্রুস থেকে যাত্রা শুরু করেছিল। এই ঘাঁটিটি মার্কিন প্রেসিডেন্ট এবং উর্ধ্বতন কর্মকর্তারা সরকারি আকাশপথ ভ্রমণের জন্য ব্যবহার করেন।

এর আগে, গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনার যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য অবতরণ করেছিলেন, তখন সর্বশেষ মার্কিন নিবন্ধিত কোনো ফ্লাইট সরাসরি ইউরোপ থেকে রাশিয়ায় গিয়েছিল।

• মার্কিন সামরিক বিমানের অবতরণ নিয়ে নানা জল্পনা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বহরে থাকা সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি সেনা সদস্য এবং ভারী সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য প্রস্তুত করা। ফলে এর এই আকস্মিক আগমন নানা ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছে।

দ্য আই পেপার-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি সম্ভাব্য কোনও কূটনৈতিক সফর বা বন্দি বিনিময়ের অংশ হিসেবে মস্কো গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে সাবেক মার্কিন মেরিন কর্মকর্তা রবার্ট গিলম্যানের হাই-প্রোফাইল মুক্তি এবং বছরের শুরুতে হওয়া অন্যান্য বন্দি বিনিময়ের পর এই গুঞ্জন আরও জোরালো হলো।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা এখন পুরো থমকে থাকলেও দুই দেশের মধ্যে কোনো গোপন কূটনৈতিক যোগাযোগ চ্যানেল বা আলোচনা চলমান থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের