স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগে আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি
চাকরির বিবরণ
পদের নাম: সহকারী প্রসিকিউটর
পদসংখ্যা: ৪১ (একচল্লিশ)
বেতন গ্রেড: ১১তম
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/–
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ (বিকেল ৫টা)
আবেদন ফি
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সাধারণ প্রার্থীদের জন্য মোট ১৬৮ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা ফি জমা দিতে হবে।
আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য
মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগসংক্রান্ত সব তথ্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dnc.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে জানা যাবে।
* বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন
শান্তা / শান্তা
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০