আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি খাবেন না গৌরী
গত ২ অক্টোবর একটি প্রমেদতরীতে আয়োজিত মাদক পার্টি থেকে আটক করা হয় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেফতার করা হয় তাকে। মাদক সেবন ও মাদক দ্রব্য কেনা বেচার অভিযোগ ওঠে আরিয়ানের বিরুদ্ধে। এখন পর্যন্ত জামিন মেলেনি তার।
আরিয়ানের জেল জীবন এক কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে খান পরিবারকে। ছেলে আর্থার রোড জেলে বন্দি, স্বভাবতই বাবা-মা শাহরুখ ও গৌরী খানের ভীষণ মন খারাপ। পুরো ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একদিকে চলছে শাহরুখকে নিয়ে সমালোচনার ঝড়, অন্যদিকে দুর্দিনেও প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। উৎসবের মৌসুমেও শোকের ছায়া শাহরুখের ‘মান্নাত’ জুড়ে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলের জন্য কঠিন শপথ নিয়েছেন গৌরী খান। আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি ছুঁয়ে দেখবেন না বলে পণ করেছেন তিনি। দিনরাত ছেলের জন্য প্রার্থনাও করেছেন শাহরুখপত্নী।
উল্লেখ্য, ছুটির পর আগামী বুধবার আবার খুলবে কোর্ট। সেইদিন আরিয়ান-সহ আরবাজ ও মুনমুন ধমেচার জামিনের আবেদনের রায় ঘোষণা করবে সেশন কোর্ট। ততদিন পর্যন্ত জেলের ‘কয়েদি নম্বর ৯৫৬’ হিসাবেই কাটবে আরিয়ানের জীবন। অন্যদিকে গতকাল (শুক্রবার) ভিডিও কলে শাহরুখ-গৌরীর সঙ্গে ১০ মিনিট কথা হয়েছে আরিয়ানের। জেলসূত্রে খবর, বাবা-মাকে ভিডিও কলে দেখেই এদিন কেঁদে ফেলে আরিয়ান।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত