ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় রেড অ্যালার্ট
সৌদি আরবের মক্কা প্রদেশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
বুধবার (২৬ আগস্ট) জারি করা এই সতর্ক বার্তায় বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের পাশাপাশি জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় বলা হয়েছে, মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সময় সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের লাল সতর্কতা হলো সর্বোচ্চ মাত্রার সতর্কতা। আবহাওয়ার এমন পরিস্থিতির আশঙ্কা থাকলে এ সতর্কতা জারি করা হয়, যেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশে অস্থিতিশীল আবহাওয়া এবং বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুধাহ এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।
ওই সতর্কতায় শক্তিশালী বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়।
সৌদি কর্তৃপক্ষ বিশেষ করে জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যেতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও পানির প্রবল স্রোত তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প