নেপালে তৈরি হয়েছে আরেক মৃত্যুফাঁদ কৃত্রিম লেক, সতর্ক করল চীন
কৃত্রিম একটি লেকে বিস্ফোরণ ঘটে গতকাল নেপালে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যায়। এতে এখন পর্যন্ত সাড়ে তিনশর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ হয়েছেন আরও প্রায় দেড় হাজার মানুষ।
পুরো নেপাল যখন ভয়াবহ এ বিপর্যয়ে শোকে কাতর তখন চীন থেকে নেপালকে দেওয়া হয়েছে সতর্কতা। দেশটি বলেছে, নেপালে এমন আরেকটি কৃত্রিম লেক তৈরি হয়েছে। যা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস চীন সেন্ট্রাল টেলিভিশনের বরাতে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় বলেছে, ওই লেকটি ইতিমধ্যে পানিতে ভরে গেছে। শনিবার সকাল পর্যন্ত সেখানে ২ মিলিয়ন কিউবিক মিটার পানি ছিল। আগামী দুই থেকে তিনদিনে সেখানে আরও তিন কিউবিক মিটার পানি জমা হবে। এতে করে এটি যে কোনো সময় ফেটে যেতে পারে।
চীনা মন্ত্রণালয় আরও বলেছে, কৃত্রিম লেকটি তৈরি হয়েছে ছোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মোহনার কাছে। এই লেকের ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে উল্লেখ করে এ মন্ত্রণালয় আরও বলেছে, সম্ভাব্য বন্যা হলে কী হতে পারে সেটি নিরূপণ এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়তার বিষয়টি দেখা হচ্ছে।
ছোচেন খোলা এভং পুরেপু সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগে নদীগুলো একত্রিত হয়ে গেছে। যা নেপালে ভোটেকোশি নদী নামে পরিচিত। আর ভোটেকোশি হলো ত্রিশূলি নদীর প্রধান ঊর্ধ্ব শাখা নদী।
গতকাল ভোটেকোশি নদীতেই ভয়াবহ এ বন্যার ঘটনা ঘটে। এ সময় নদীর আশপাশে যত নিচু অঞ্চল ছিল তার সবখানেই পানি ও কাঁদা প্রবেশ করে। বন্যার পানির মাঝখানে যেসব অবকাঠামোই পড়েছিল তার সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
আগের বিপর্যয়েরর পর এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। এরমধ্যেই আরেকটি বড় ঝুঁকির মধ্যে পড়েছে নেপাল।
aliul / aliul
ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
নির্বাচনের আগে ওবামাকেয়ার গ্রাহকদের ৫০০ ডলার করে ফেরত দেবেন ট্রাম্প
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হবে : ট্রাম্প
মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানের
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী