সরকারের প্রতি আমিনুলের হুঁশিয়ারি
বর্তমান জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
শনিবার রাজধানীর পল্লবীতে জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক অসুস্থ জানিয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়া প্রয়োজন। তার পরিবার থেকে বারবার আবেদন-নিবেদন করলেও সরকার তাকে কর্ণপাত করছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ রকম জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পতন অবশ্যম্ভাবী।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, খালেদা জিয়া এদেশের সিনিয়র সিটিজেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এদেশের পথিকৃৎ। তার আপোষহীন নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর আজ তাকেই অবৈধ এ সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ সহ্য করতে হচ্ছে। কিন্তু পৃথিবীর কোন স্বৈরশাসন স্থায়িত্ব লাভ করে নাই। এ সরকারও পারবে না। জনগণ তাদের অধিকার ফিরিয়ে নেবেই।
মাহমুদুর রহমান সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে পল্লবী থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন, এ্যাব যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, তেজগাঁও কলেজের ছাত্রনেতা বেলাল হোসেনসহ মিরপুর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের