গুজব রটিয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাসদ
দেশের বিভিন্ন স্থানে গুজব রটিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও মণ্ডপে হামলার প্রতিবাদে সমাবেশ করেছে জাসদ। দলের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে শনিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে জিপিও’র সামনে জাসদ কার্যালয় চত্বরে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রাকে ব্যাহত করতেই ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়িতে হামলা ও হত্যা করেছে।’
জাসদ নেতাদের মন্তব্য, ‘ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অপ্রস্তুত অবস্থা ও গাফিলতির কারণেই মূল্যবান কয়েকটি প্রাণ ঝরে গেলো।’
গুজব রটনাকারী, উস্কানিদাতা ও হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় জাসদ। দলের নেতারা বলেন, ‘সরকার ও প্রশাসনের ওপর সব দায়িত্ব ছেড়ে না দিয়ে দেশের সব গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে মাঠে আসতে হবে।’
সমাবেশ শেষে জাসদ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ বঙ্গবন্ধু এভিনিউ এলাকা প্রদক্ষিণ করেন।
মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মির্জা মো. আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
প্রীতি / প্রীতি
কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের