নিপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, পদ ৮৫
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)–এর অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’–এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম: ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, এডিটর/কোডার, প্রতিবেদন রিভিউয়ার ও প্রতিবেদন সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ উপ–প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার (অফিস চলার সময়ের মধ্যে)।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা।
শান্তা / শান্তা
কমিউনিটি ব্যাংকে ম্যানেজার নিয়োগ
ঢাকায় নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা
ট্রান্সকম ইলেক্ট্রনিক্সের নিয়োগ
অফিসার নেবে গ্রিন ইউনিভার্সিটি, ফ্রেশার প্রার্থীদের আবেদন
পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ
শাহ্জালাল ইসলামী ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের চাকরি
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে চাকরি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি
সিআইডিতে বিভিন্ন গ্রেডে চাকরি
চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরি