ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

চালু হচ্ছে আরো ১৯ জোড়া ট্রেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১০:৪৫

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে সপ্তাহদুয়েক ধরে রেল চলাচল শুরু হয়েছে। এবার রেলের বহরে যুক্ত হচ্ছে আরো ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বুধবার থেকে ট্রেনগুলোর চলাচল শুরু হবে। রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন/সিডব্লিউসিএস) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

নতুন করে যেসব আন্তঃনগর ট্রেন চলবে- কুড়িগ্রাম এক্সপ্রেস (কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম), পঞ্চগড় এক্সপ্রেস (ঢাকা-পঞ্চগড়-ঢাকা), সীমান্ত এক্সপ্রেস (খুলনা-চিলাহাটি-খুলনা), বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি-রাজশাহী), বাংলাবান্ধা এক্সপ্রেস (রাজশাহী-পঞ্চগড়-রাজশাহী), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), জয়ন্তিকা এক্সপ্রেস (ঢাকা-সিলেট), উপবন এক্সপ্রেস (সিলেট-ঢাকা), অগ্নিবীণা এক্সপ্রেস (ঢাকা-তারাকান্দি-ঢাকা), পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম) এবং উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট)৷

নতুন করে যেসব মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলবে- ঢাকা মেইল (চট্টগ্রাম-ঢাকা), সুরমা মেইল (ঢাকা-সিলেট-ঢাকা), দেওয়ানগঞ্জ কমিউটার (ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা), মহুয়া কমিউটার (ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা), তিতাস কমিউটার (ঢাকা-আখাউড়া-ঢাকা), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব- চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল- লালমনিরহাট), বগুড়া কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), ৪৯১/৪৯২ লোকাল: বোনারপাড়া- সান্তাহার- বোনারপাড়া এবং রাজবাড়ী এক্সপ্রেস (রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী)

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ২৪ মে থেকে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

প্রীতি / জামান

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ এবার কতটা শক্তিশালী হবে, ৩ নম্বর সতর্কতা

আজ বিশ্ব হাতি দিবস

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা