ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

এক ডলারে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৩:০

ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের এক ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। গতকাল বুধবার এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ফ্রি মার্কেট ট্র্যাক করা দুটি ওয়েবসাইটে এ তথ্য দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যেই রিয়ালের মানের ১০ শতাংশ পতন হয়েছে। অপরদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর এবং মার্কিনিরা আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মুদ্রার মান অর্ধেক কমে গেছে।

কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

কুয়েতে নতুন করে আবারও ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়। কুয়েতের সেনাবাহিনী বাংলাদেশ সময় সকাল প্রায় সাড়ে ৭টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহত করার চেষ্টা করছে।

ড্রোন-মিসাইল প্রতিহত করার কারণে বিস্ফোরণের শব্দ হতে পারে এমন কথা উল্লেখ করে কুয়েতি সেনাবাহিনী বলেছে, কেউ আতঙ্কিত হবেন না, নিরাপদ স্থানে চলে যান।

গত পরশু রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে তেহরান। তারা কুয়েত, জর্ডান এবং ইরাকে ড্রোন ও মিসাইল ছোড়ে।

তবে গতকাল রাতে মার্কিনিদের কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। কিন্তু ইরান আজ আবার কুয়েতে হামলা চালিয়েছে।

aliul / aliul

নেপালে নিখোঁজ প্রেমিক,অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী

ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে কেন?

২৭ দিন মহাসাগরে ভেসে অবশেষে উদ্ধার, প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

এরদোয়ানকে অপমান করায় তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের রণতরীর এ অবস্থা কেন?

এক ডলারে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল

ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপাল-তিব্বতের বন্যায় মৃত্যু ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি