ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের রণতরীর এ অবস্থা কেন?


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৩:১১

২০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এর আগে এটি গত বুধবার থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছে।

দানবাকৃতির এ রণতরীটি দেখার জন্য অনেক মানুষই থাইল্যান্ডের সমুদ্রের তীরে দাঁড়িয়েছিলেন। তবে রণতরীটির অবস্থা দেখে তারা অবাক হয়েছেন। আগের ছবিতে যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন ছিল ঝকঝকে। সেখানে বর্তমানে এটি বাহ্যিক অবস্থা বেশ শোচনীয়। রণতরীটির নিচের দিকে রঙ ওঠে বড় আকারের মরিচা ধরেছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আব্রাহাম লিংকন তার বাড়ি সান দিয়েগো থেকে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে। এরপর থেকে এটি ২৮৬ দিন ধরে সমুদ্রে আছে। এরসঙ্গে এটি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এবং নৌ-অবরোধে অংশ নিয়েছে। আর সমুদ্রে এত লম্বা সময় ধরে থাকায় এটির নিচের অংশে মরিচা ধরেছে এবং রণতরীর ঝকঝকে ভাবটিও চলে গেছে।

মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল স্কুসজার, যিনি লিংকনের মতো এমন জাহাজে তিনবার সমুদ্রে অভিযানে গিয়েছিলেন, তিনি সিএনএনকে বলেছেন, “একটি জাহাজ যখন সমুদ্রে ৬০ দিন বা তার বেশি নিয়োজিত থাকে তখন এটির পানির অংশে মরিচা ধরা অস্বাভাবিক কোনো কিছু নয়।”

নৌবাহিনীর সাবেক এ ক্যাপ্টেন বলেছেন, যখন একটি যুদ্ধজাহাজ বা রণতরী যুদ্ধে মোতায়েন থাকে তখন সমুদ্রে এটির মরিচা সারা যায় না।

কারণ এটি করতে হলে ক্রুদের পানির স্তর পর্যন্ত নামতে হবে। এরপর মরিচা ঘষে সেগুলো পরিষ্কার ও রঙ করতে হবে।

তিনি জানিয়েছেন, সবমিলিয়ে হয়ত এই মরিচা পরিষ্কার করতে ৩০দিন সময় লাগবে। এরমধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর কাজের কিছু অংশ থাইল্যান্ডেই করা হতে পারে।

aliul / aliul

নেপালে নিখোঁজ প্রেমিক,অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী

ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে কেন?

২৭ দিন মহাসাগরে ভেসে অবশেষে উদ্ধার, প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

এরদোয়ানকে অপমান করায় তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের রণতরীর এ অবস্থা কেন?

এক ডলারে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল

ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপাল-তিব্বতের বন্যায় মৃত্যু ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি