খালেদা জিয়াকে দেখে এলেন মির্জা ফখরুল, দুপুরে সংবাদ সম্মেলন
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন তিনি। রবিবার (১৭ অক্টোবর) সকালে দলের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, বিএনপির মহাসচিব গতকাল শনিবার চট্টগ্রামে কর্মীসভা শেষ করে ঢাকায় ফেরেন। এরপর রাতে তিনি বেগম জিয়াকে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় প্রায় ৪০ মিনিট বিএনপি চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন মির্জা ফখরুল।
এদিকে আজ রবিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন মহাসচিব।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরতে পারেন মির্জা ফখরুল। ইতোমধ্যে তিনি বেশ কয়েকবার দলীয় চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন।
গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) থেকে ব্যবস্থাপত্র দিতে শুরু করেছেন চিকিৎসকেরা।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা