ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ হাইটেক পার্কে ৪২ পদে নিয়োগ
পদের নাম ও সংখ্যা—
১. অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ০২টি
২. সহকারী পরিচালক (প্রশাসন) ০১টি
৩. সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) ০১টি
৪. সহকারী পরিচালক (বিনিয়োগ) ০১টি
৫. সহকারী পরিচালক ০৯টি
৬. সহকারী প্রকৌশলী (ই/এম) ১০টি
৭. সহকারী প্রকৌশলী (সিভিল) ০১টি
৮. পরিসংখ্যান কর্মকর্তা ০১টি
৯. জনসংযোগ কর্মকর্তা ০১টি
১০. সহকারী প্রোগ্রামার ০৮টি
১১. উপসহকারী প্রকৌশলী (ই/এম) ০১টি
১২. উপসহকারী প্রকৌশলী (সিভিল) ০২টি
১৩. প্রশাসনিক কর্মকর্তা ০১টি
১৪. উপসহকারী পরিচালক ০৩টি
বয়সসীমা—
১৮ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনপ্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা—
আবেদন শুরু: ৩০ আগস্ট, ২০২৬ (সকাল ৯:০০টা)
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৫:০০টা)
পরীক্ষার তথ্য:
নবম গ্রেডের পদের জন্য ২০০ নম্বরের এবং দশম গ্রেডের পদের জন্য ১১০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০%।*
বিস্তারিত সব তথ্যের জন্য এখানে দেখুন
শান্তা / শান্তা
শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে চাকরি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ
১০ জনবল নিয়োগ দেবে র্যাংগস মটরস
রুরাল পাওয়ার কোম্পানিতে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে প্রভাষক-সহকারী অধ্যাপক নিয়োগ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি
বেসরকারি সংস্থায় নিয়োগ
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি
বাংলাদেশ রেলওয়ের ৩ অঞ্চলে নিয়োগ
গণস্বাস্থ্য মেডিকেল কলেজে চাকরি
বিআইবিএমের নিয়োগ