ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

বিআইবিএমের নিয়োগ


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৬ রাত ১:৫৫

আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২৪ আগস্ট ২০২৬ তারিখ

আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত

আবেদন পদ্ধতি: অফলাইনে (সরাসরি অথবা ডাকযোগে)

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ২৫-৩৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), পল্ট নং-৪, মেইন রোড নং-১, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি: বিআইবিএম এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

 

শান্তা / শান্তা