১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার
ভয়াবহ আকস্মিক বন্যার ১০ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে নেপালের সেনাবাহিনী। গত ৫ সেপ্টেম্বর শনিবার আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে তাকে।
উদ্ধার সেই চীনা নাগরিকের নাম লু হাইতাও। যে সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেটি ২২৫ মিটার দীর্ঘ।
গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি এবং তার শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ (তুষার,পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে পানির প্রবাহ আটকে নদীতে যে জলাধার তৈরি হয়) ভেঙে পড়ায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলায়। লাখ লাখ ঘনমিটার পানি এবং তার সঙ্গে আসা টনকে টন কাদা, পাথর, জঞ্জালে ঢেকে যায় দুই দেশের দু’জেলার বিস্তীর্ণ এলাকা।
আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া। রাসুয়ার নিকটবর্তী নুয়াকোট, ধাদিং এবং চিৎওয়ান জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত প্রায় ১১ দিনে নেপালেরর রাসুয়াসহ অন্য তিন জেলা থেকে মোট ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাসুয়া এবং তার আশপাশের এলাকাগুলোতে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প আছে। বন্যায় সেসব প্রকল্পের সুড়ঙ্গ পথগুলো বন্যার সঙ্গে আসা কাদা-মাটি-পাথরে প্রায় বন্ধ হয়ে গেছে।
লু হাইতাও হলেন তৃতীয় ব্যক্তি, যাকে কোনো জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হলো। তার আগে শুক্রবার আপার ত্রিশুলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ২ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছিল নেপালি পুলিশ।
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারের পর প্রাথমিক পরীক্ষায় লু হাইতাওয়ের দেহে কোনো দৃশ্যমান ক্ষত দেখা যায়নি এবং হাড়গোড় ও অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। তবে দিনের পর দিন বিধ্বস্ত সুড়ঙ্গে থাকা, খাদ্য-পানির অভাব এবং ঠান্ডার কারণে মৃদু হাইপোথার্মিয়ায় (পানিশূন্যতা জনিত কারণে জ্বর-দুর্বলতা) ভুগছিলেন তিনি।
আরও জানা গেছে, উদ্ধারের সময় ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল লু’কে। তার ত্বক এবং কাপড়-চোপড় শুকনো কাদা-ধুলায় ঢাকা ছিল।
বর্তমানে নেপালের সেনাবহিনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লু।
সূত্র : রয়টার্স
এমএসএম / এমএসএম
পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর
দিল্লির ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫
১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫
হরমুজ প্রণালী নিয়ে সতর্ক করলো ইরান
মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড
ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসা
বিয়ের গহনা ও উপহার চুরির অভিযোগে নববধূ গ্রেপ্তার
ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি
বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার