ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে আগুনে একটি বাজারের বেশ কয়েকটি দোকান ও বাড়ি পুড়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে স্থানীয় সময় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকান ও ভবনগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরং।
পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে দগ্ধ ১১ জনের লাশ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও ছয়জন শিশু।
শিশুদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
আগুন তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে।
ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হেনরি জে. মানুরং বলেন, আগুনের ভয়াবহতা এবং দোকান ও বাড়িগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্দোনেশিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। গত ডিসেম্বরে মধ্য জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুনে ২২ জনের মৃত্যু হয়। ভবনটির নিচতলায় একটি ড্রোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।
এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়।
সূত্র: এনডিটিভি
Aminur / Aminur
বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮