সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা
সৌদি আরবের দক্ষিণে একাধিক জ্বালানি অবকাঠামো ও স্থাপনায় হামলা চালিয়েছে হুথিরা। এ হামলার খবর নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। মঙ্গলাবার (৮ সেপ্টেম্বর) সকালে একের পর এক হামলায় ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এমন খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলায় একাধিক স্থাপনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় আরও জানিয়েছে, আক্রান্ত স্থানগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
aliul / aliul
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা
ইয়েমেনে বিমান হামলা সৌদির
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের
ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর
পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর
দিল্লির ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫