ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে দুজন এবং ইউক্রেনের হামলায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় আরও দুই জন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলায় মোট চার জন নিহত হওয়ার মধ্য দিয়ে সাময়িক বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, উপ-দ্বীপটিতে ইউক্রেনের হামলায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কো ও কিয়েভ সফর করে শান্তি আলোচনায় অগ্রগতির চেষ্টা চালানোর পরপরই এই হামলা হলো। সপ্তাহান্তে দুই দেশ একে অপরের রাজধানীতে হামলা স্থগিত রেখেছিল। তবে মার্কিন দূতদের সফরে যুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা হামলাটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিবিহা বলেন, কূটনীতিতে পুতিনের কথার চেয়ে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই বেশি জোরালোভাবে কথা বলছে। আবাসিক ভবনে একের পর এক হামলা চালিয়ে তিনি যুদ্ধ জয়ের কাছাকাছি যাচ্ছেন না; এটি অর্থহীন সন্ত্রাস ছাড়া কিছু নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, হামলাটি ছিল জটিল এবং সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিত বলে মনে হয়েছে। এতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে।
aliul / aliul
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
বিয়ের খাবার খাওয়ার আগে উপহার না দিয়ে বিব্রত হলেন ভারতীয় নারী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা
ইয়েমেনে বিমান হামলা সৌদির
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের
ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১