মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া কর্মকর্তার পরিচয় দিয়ে দুই যুবক মুম্বাইয়ের ওই অনুষ্ঠানস্থলে হাজির হন। তাদের কাছে একটি বন্দুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। এই ঘটনা ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় মুম্বাই পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়ে মুম্বাই পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত দুই যুবকের একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলেছে, বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি ও তার দেহরক্ষীকে আটক করে। পরে তার কাছে একটি বন্দুক পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত ২৪ বছর বয়সী রোহান পারেক নামের ওই যুবকের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি ভুয়া পরিচয়পত্র ছিল।
বন্দুক ও ভুয়া পরিচয়পত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের উদ্দেশ্য জানতে মুম্বাই পুলিশ বর্তমানে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে।
aliul / aliul
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
বিয়ের খাবার খাওয়ার আগে উপহার না দিয়ে বিব্রত হলেন ভারতীয় নারী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা
ইয়েমেনে বিমান হামলা সৌদির
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের
ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১