ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের খাবার খাওয়ার আগে উপহার না দিয়ে বিব্রত হলেন ভারতীয় নারী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৬:১

দক্ষিণ কোরিয়ার একটি বিয়েতে গিয়ে বিব্রত হয়েছেন এক ভারতীয় নারী ও তার দুজন সহকর্মী। এ নারী কোরিয়ার একটি ল্যাবরেটরিতে কাজ করেন। ওই ল্যাবরেটরির এক সহকর্মীর বিয়েতে তাকে দাওয়াত দেওয়া হয়। সেখানে তিনি তার অন্য ভারতীয় ও শ্রীলঙ্কান সহকর্মীদের সঙ্গে যান।

তবে দক্ষিণ কোরিয়ায় বিয়ের দাওয়াতে খাবার খাওয়ার আগে উপহার দিতে হয়, এমন তথ্য জানা ছিল না তাদের। এতে করে তিনি ও তার অন্য সহকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাদের প্রথমে খাবার খাওয়ার হলে ঢুকতে দেওয়া হয়নি। পরে যার বিয়ে হচ্ছিল তার সহায়তায় তারা ওই পরিস্থিতি থেকে রক্ষা পান।

‘জিজ্ঞাসা’ নামে ওই নারী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ নিয়ে বিস্তারিত লিখেছেন। তিনি বলেছেন, প্রথমবারের মতো কোনো কোরীয় বিয়েতে গিয়েছিলেন তারা। ফলে বিয়ের নিয়ম নিয়ে তাদের কোনো ধারণা ছিল না।

তিনি বলেন, তারা সময়মতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। আর বিয়েতে যেহেতু যাবেন সেজন্য উপহার হিসেবে অর্থ নিয়ে গিয়েছিলেন। নববিবাহিত দম্পতির হাতে দেবেন এমন ধারণা ছিল তাদের।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই যখন খাবার খাওয়ার হলে ঢুকছিলেন। তখন তারাও তাদের পেছনে পেছনে যান। কিন্তু ওই হলে থাকা এক গার্ড তাদের আটকে দিয়ে টোকেন দেখতে চান।

টোকেনের কথা শুনে তারা অবাক হন। ওই গার্ড ইংরেজি না জানায় তাদের বোঝাতে পারছিলেন না কিসের টোকেন। এরমধ্যে তাদের দাঁড় করিয়ে রাখা হয়। ওই সময় যার বিয়ে তিনি এসে তাদের ওই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। তিনি গার্ডকে বোঝানা, তারা কোরিয়ার বিয়ের নিয়ম জানেন না।

এ নারী জানিয়েছেন, ভারতে তারা দেখেছেন বিয়ের দাওয়াত খাওয়ার পর মানুষ উপহার ও অর্থ দেয়। কিন্তু কোরিয়াতে নিয়ম হলো দাওয়ার খাওয়ার আগেই অর্থ দিতে হবে। এ বিষয়টিকে ‘বেশ অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

aliul / aliul

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

বিয়ের খাবার খাওয়ার আগে উপহার না দিয়ে বিব্রত হলেন ভারতীয় নারী

৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী

মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা

ইয়েমেনে বিমান হামলা সৌদির

দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?

এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের

ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর