চলমান উদ্ধার তৎপরতার মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
প্রায় দু’সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা এখনও প্রবলভাবেই রয়েছে, কাদা-পাথর-জঞ্জালের স্তূপ থেকে এখনও উদ্ধার হচ্ছে মরদেহ— এমন পরিস্থিতিতেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি এবং ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসজি) তাদের বিবৃতিতে বলেছে, গত কাল স্থানীয় সময় রাত ৯টা ৩৮ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কারণে অবশ্য এখনও নেপালের কোনো এলাকা থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য আসেনি, তবে এমন এক সময়ে এই ভূমিকম্প হয়েছে যখন ১৪ আগের ভয়াবহ আকস্মিক বন্যাজনিত দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত অবস্থায় আছে নেপাল।
গত ২৬ আগস্ট গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি এবং তার শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ (তুষার,পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে পানির প্রবাহ আটকে নদীতে যে জলাধার তৈরি হয়) ভেঙে পড়ায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলায়। লাখ লাখ ঘনমিটার পানি এবং তার সঙ্গে আসা হাজার হাজার টন কাদা, পাথর, জঞ্জালে ঢেকে যায় নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা।
ভয়াবহ এই আকস্মিক বন্যায় রীতিমতো তছনছ হয়ে গেছে উত্তর ও মধ্য নেপাল। অনেকগুলো জলবিদ্যুৎ কেন্দ্র অকেজো হয়ে পড়েছে। বাড়ি-ঘর, সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপভাবে বিধ্বস্ত হয়েছে।
কাদা-পাথর-জঞ্জালের ধ্বংস্তূপ থেকে গত কাল মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৩৫৭ জনের মরদেহ উদ্ধার করেছেন নেপালের সেনাবাহিনী-পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌধ উদ্ধারকারী বাহিনী, কিন্তু এখনও নিখোঁজ আছেন ৫ হাজার ৩২৬ জন। তাদের উদ্ধারে তৎপরতা জারি আছে।
aliul / aliul
২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ১৮টি আটকানো সম্ভব হয়েছে : জর্ডান
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা ১২ দেশের
চলমান উদ্ধার তৎপরতার মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
বিয়ের খাবার খাওয়ার আগে উপহার না দিয়ে বিব্রত হলেন ভারতীয় নারী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল