ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ১৮টি আটকানো সম্ভব হয়েছে : জর্ডান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ১:৫৬

জর্ডানের আল আজরাকের মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত কাল মঙ্গলবার মোট ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেসবের মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ১৮টিকে আটকে দিয়ে ধ্বংস করতে পেরেছে জর্ডানের প্রতিরক্ষা বাহিনী।

বুধবার এক বিবৃতিতে জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “গত কাল মঙ্গলবার জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে মোট ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। সেগুলোর মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ১৮টিকে আটকে দেওয়া সম্ভব হয়েছে।”

“যে দু’টিকে আটকানো সম্ভব হয়নি, সেগুলো পতিত হয়েছে এমন জায়গায়— যেখানে লোকজন বসবাস করে না। ফলে সেগুলোর আঘাতে জনজীবন কিংবা কোনো অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়নি।”

কয়েক দিন আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দু’টি টহলরত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সেই হামলার জবাব দিতে গত কাল মঙ্গলবার ওমান উপসাগর এবং খার্গ দ্বীপে হামলা চালিয়ে ইরানের ৫টি ট্যাংকার জাহাজ অকেজো করে দেয় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের এই হামলার কয়েক ঘণ্টার মধ্যে জর্ডানের আল আজরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই ২০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এদিকে বুধবার এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে দুই মিত্র দেশ কুয়েত এবং বাহরাইনের বন্দরগুলোতে হামলার লক্ষ্য আছে তাদের।

“আমরা কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলোর সব ক্রুকে এই মর্মে সতর্কবার্তা দিচ্ছি…জাহাজ নোঙ্গর করা অবস্থায় কিংবা বন্দরে— যে অবস্থাতেই থাকুক, তারা যেন অবিলম্বে জাহাজ ত্যাগ করেন। কারণ সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে”, বলা হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

aliul / aliul

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ১৮টি আটকানো সম্ভব হয়েছে : জর্ডান

একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য

পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা ১২ দেশের

চলমান উদ্ধার তৎপরতার মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

বিয়ের খাবার খাওয়ার আগে উপহার না দিয়ে বিব্রত হলেন ভারতীয় নারী

৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী

মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল