ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন জাফরুল্লাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৩:২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভায় গত ১৩ অক্টোবর সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

এর আগে গাউছিয়া হাইওয়ে এলাকার হাজীগঞ্জ বাজারে একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে ওই দিন কি ঘটেছিল সেই ঘটনা সম্পর্কে শোনেন। পরে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণভাবে বললেন, আমি সমস্ত মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আসলে তো কেউ তার কথা শোনে নাই। তার কথা শুনে যদি নিরাপত্তার ব্যবস্থা করতো তাহলে তো আজকে এই ছেলেগুলো মারা যেত না।

স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, যদিও দোষটা আপনার না তারপরও আপনার পদত্যাগ করা উচিৎ। কারণ আপনার কথা আপনার বাহিনী শোনেন নাই। আপনাকে মিস গাইড করেছেন। আর পদত্যাগ করতে না পারলে যে চারজন মারা গেছে তাদের বাড়িতে যান।

হাজীগঞ্জের পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা (সাংবাদিক-পুলিশ) একত্রিত হয়ে পরিস্থিতিটাকে মোকাবেলা করেছেন। কিন্তু কিছু ধর্মান্ধ ব্যাক্তি কিছু যুবককে বিপথে নিয়েছেন। সেটা আপনারা ঠেকাবার চেষ্টা করেছেন। আমি দুটো মন্দির দেখেছি, এদের বাড়িঘর দেখেছি এবং আপনাদের কথা শুনেছি। আপনারা দেশপ্রেমিক সাংবাদিকের কাজ করেছেন। আমার কাছে মনে হয়েছে, আপনারা নিরপেক্ষভাবে কথা বলেছেন। আপনারা কোন কল্পকাহিনী সৃষ্টি করেন নাই।

আমাদের সাহস নিয়ে কথা বলতে হবে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, যেসকল মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কোনো দেরি না, কালকে থেকেই দেয়া শুরু করতে হবে।

এসময় ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯’র শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন