ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৩:৪৬

সরকারের নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে ও চক্রান্ত মূলকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে বলে মেন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কৃষক দলের উদ্যোগে ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা’ আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সরকার যেটা বলে দেবে, আপনার বিচারের রায় সেটাই হবে। আপনি আক্রমণের স্বীকার হয়েছেন। কিন্তু আপনি পুলিশের কাছে যাবেন, উল্টো পুলিশ আপনার নামে মামলা দেবে। কারণ আপনি বিএনপি করেন। আর আপনি সত্য কথা লিখলেও আপনার নামে মামলা হবে। আপনি মুক্ত কন্ঠে কথা বলবেন তো আপনার গলায় দড়ি ঝুলবে।

আয়োজক সংগঠনের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক দলের সহ সভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক টি এস আইয়ুব, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বর্তমান দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন