ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৬:৩০

ভূমধ্যসাগরের উপকূলে শৈবাল জমে যাওয়ায় ১০ দিন আগে বন্ধ করে দেওয়া ইসরায়েলের পাঁচটি ডিস্যালিনেশন (পানি লবণমুক্ত করা) প্ল্যান্ট এখন আংশিকভাবে চালু হয়েছে। এর মধ্যে হাদের প্ল্যান্ট পুরোপুরি সচল রয়েছে, যা সংকট শুরুর পর থেকেই পূর্ণ সক্ষমতায় চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

জ্বালানি মন্ত্রণালয় ও পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পানীয় ও কৃষিকাজে পানির চাহিদা পুরোপুরি মেটানো হচ্ছে। তবে ভূগর্ভস্থ পানি এবং গ্যালিলি সাগরের মতো জলাধার থেকে পানি সরবরাহের ওপর এখনও নির্ভর থাকায় স্থানীয় কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে পানি ব্যবহারে ‘সাশ্রয়ী’ হওয়ার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে পার্ক ও বাগানে সেচের ক্ষেত্রে।

প্রতিবেদন অনুযায়ী, ডিস্যালিনেশন ব্যবস্থায় বিঘ্ন ঘটানো শৈবালের উৎপত্তি নীল নদের বদ্বীপ এলাকায়। স্বাভাবিক সময়ে ইসরায়েলের পৌর এলাকাগুলোর সুপেয় পানির প্রায় ৮০ শতাংশ চাহিদা ডিস্যালিনেশন থেকেই পূরণ হয়।

aliul / aliul

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের