ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:১৩

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহতদের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলাবার জেরুজালেমে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

রশ হাশানাহ (ইহুদি নববর্ষ) উৎসবের কারণে ১১ সেপ্টেম্বরের আগেই স্মরণসভাটি আয়োজন করা হয়। জেরুজালেমের আরাজিম উপত্যকায় ২০০৯ সালে স্থাপিত স্মৃতিসৌধটিতে হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের সবার নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিরে এটিই একমাত্র স্মৃতিসৌধ যেখানে হামলায় নিহত প্রত্যেকের নাম প্রদর্শিত হযেছে।

স্মৃতিসৌধের ৩০ ফুট উঁচু ব্রোঞ্জ ভাস্কর্যে স্মৃতিশিখার আকৃতিতে উঠে এসেছে মার্কিন পতাকা। এতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা একটি ধাতব অংশও যুক্ত করা হয়েছে।

বার্ষিক এ স্মরণসভার আয়োজন করে কেরেন কায়মেথ লে-ইসরায়েল-জিউইশ ন্যাশনাল ফান্ড, জিউইশ ন্যাশনাল ফান্ড-ইউএসএ এবং ইসরায়েলে মার্কিন দূতাবাস। 

অনুষ্ঠানে মাইক হাকাবি বলেন, ভয়াবহ ১১ সেপ্টেম্বর হামলার ২৫ বছর পর আমরা নিহত ২ হাজার ৯৭৭ নিরপরাধ মানুষকে স্মরণ করছি। এ স্মৃতিসৌধটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংহতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের যৌথ অঙ্গীকারের প্রতীক। 

 

aliul / aliul

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

নির্বাচনের আগে ওবামাকেয়ার গ্রাহকদের ৫০০ ডলার করে ফেরত দেবেন ট্রাম্প

৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হবে : ট্রাম্প

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানের

উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ

শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু