মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রকৃতি ‘প্রতিরক্ষামূলক’ বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও)। একই সঙ্গে জোটটি সম্প্রসারণের বিষয়টি আপাতত বিবেচনায় নেই বলেও জানিয়েছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, এই চুক্তি মূলত একটি ‘প্রতিরক্ষামূলক জোট’, যার প্রধান লক্ষ্য হলো প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, জোটটি সম্প্রসারণের বিষয়টি বর্তমানে ‘বিবেচনায় নেই’। এর আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিজেদের সংগঠন ও পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করতে হবে বলেও জানান তিনি।
মুখপাত্র বলেন, নিজেদের সহযোগিতা ও কাঠামো আরও সুসংহত করার পর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী সব দেশের জন্য এই চুক্তিতে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে।
সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে সৌদি আরব। এ ঘটনায় মক্কা চুক্তির অধীনে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের ভূমিকা এবং জোটের বাধ্যবাধকতা পূরণের কৌশল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
aliul / aliul
বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮