ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ৪:৫৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ওপর ভর করে গত জুলাইয়ে যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আজ শুক্রবার দেশটির অফিসিয়াল তথ্যে এ চিত্র উঠে এসেছে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানায়, জুলাই মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ০.৪ শতাংশ। এর আগে জুন মাসেও অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ০.৩ শতাংশ।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অবশ্য বিশ্লেষকদের ধারণা ছিল, জুলাইয়ে প্রবৃদ্ধির হার শূন্যের কোঠায় থাকবে। ওএনএস আরও জানায়, জুলাই পর্যন্ত শেষ তিন মাসেও যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ০.৪ শতাংশ।

আগামী মাসে লেবার সরকারের বাজেট হালনাগাদ উপস্থাপন করা হবে। তার আগে এই পরিসংখ্যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও অর্থমন্ত্রী জন হিলির জন্য স্বস্তি বয়ে এনেছে।

এক বিবৃতিতে ওএনএস-এর অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের পরিচালক লিজ ম্যাককিওন বলেন, জুলাই পর্যন্ত শেষ তিন মাসে সেবা খাতের ধারাবাহিক ভালো পারফরম্যান্স উৎপাদন ও নির্মাণ খাতের মন্দাকে বেশ ভালোভাবেই পুষিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, সেবা খাতের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং খাত সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সারাবছরই এ খাতে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। মূলত এআই এবং এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তির সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোই সেবা খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করেছে।

aliul / aliul

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের