ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ বিকাল ৫:১০

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে ডাচ পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পাঁচজনের  প্রাণহানি ও বেশ ক’জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পূর্বাঞ্চলীয় গ্রাউবুন্ডেন ক্যান্টনে এ দুর্ঘটনা ঘটে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার সুইস গণমাধ্যমকে জানান, বাসটি একটি নিরাপত্তা ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে সেটি সড়কের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

ডাচ ট্রাভেল এজেন্সি ফেডারেশন (এএনভিআর) এএফপিকে জানায়, বাসটির মালিক পর্যটন সংস্থা ওড। এতে ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই নেদারল্যান্ডসের নাগরিক।

এএনভিআর জানায়, বাসটি সোমবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করে। দুর্ঘটনার সময় এটি অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে এক দিনের সফরে যাচ্ছিল।

aliul / aliul

আমেরিকার ২৫ বছরের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৪৫ লাখ মানুষ

যুদ্ধের আবহে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

ইয়েমেনে তীব্র লড়াই : ইরান-সৌদি আরবের ‘নিরাপত্তাহীনতা’ বিষয়ে আলোচনা

হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

মিয়ানমারে ড্রোন হামলার পর বন্ধ বিমানবন্দর

২৫ বছর : নিউইয়র্কে কড়া নিরাপাত্তায় স্মরণ করা হবে ৯/১১ হামলার নিহতদের

হরমুজে ফের মার্কিন নৌযানে হামলা ইরানের আইআরজিসির

বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্চিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী