ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ বিকাল ৫:১৮

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কোনও সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, পরিস্থিতির প্রয়োজন হলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান পদক্ষেপ নেবে। তবে বর্তমানে সামরিক প্রতিক্রিয়ার কোনও বিষয় আলোচনায় নেই।

তিনি বলেন, ‘সময় এলে’ পাকিস্তান পদক্ষেপ নিতে পারে। গত মাসে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ওই প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চলতি সপ্তাহে সৌদির বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইয়েমেনে তাদের মিত্র হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে সতর্ক করেছে ইসলামাবাদ।

আঞ্চলিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলেও মক্কা জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

aliul / aliul

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের